নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বেলডাঙা হিংসা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর হাতেই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে কার্যত সেই রায় বহাল রাখল। ফলে বেলডাঙা অশান্তির তদন্তে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিশ্চিত হল।
বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মৃতদেহ জেলায় ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, রেললাইন অবরোধ একাধিক জায়গায় উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রশাসনকেও বিক্ষোভের সম্মুখীন হতে হয়। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেবে এবং কেন্দ্র চাইলে NIA তদন্ত করতে পারে।
হাইকোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে তারা হস্তক্ষেপ করছে না। অর্থাৎ NIA-র তদন্তে কোনও বাধা নেই। পাশাপাশি UAPA-এর ১৫ নম্বর ধারা প্রয়োগ যথাযথ হয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব হাইকোর্টের ওপরই ছেড়ে দিয়েছে শীর্ষ আদালত। মামলাটি ফের হাইকোর্টেই পাঠানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের