696b854424fcd_image - 2026-01-17T074714.968
জানুয়ারী ১৭, ২০২৬ বিকাল ০৬:১৯ IST

বেলডাঙায় নৈরাজ্য চরমে , সড়ক অবরোধের পর বাসে হামলা , গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রতিবাদের নামে ফের সহিংসতার ছবি বেলডাঙায়। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের পর এবার যাত্রীবাহী বাসে পাথরবৃষ্টির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একের পর এক নৈরাজ্যের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। শনিবার সকাল থেকে ফের নতুন করে বিক্ষোভ শুরু হয়। বড়ুয়া মোড়ে স্থানীয়দের অবরোধে ১২ নম্বর জাতীয় সড়ক কার্যত স্তব্ধ হয়ে যায়। লেভেল ক্রসিং ভাঙচুরের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় যখন মালদহ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী বাসের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

বেলডাঙার উপর দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। চালকের সামনে কাঁচ ভেঙে গেলে আতঙ্কে তিনি আসন ছেড়ে নেমে পড়েন। যাত্রীদের মধ্যে শুরু হয় চিৎকার ও দৌড়ঝাঁপ। কাঁচ ভেঙে ও ইটের আঘাতে একের পর এক যাত্রী জখম হন। কোনো রকমে বাস থেকে নেমে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে থাকেন তারা। এই ঘটনায় মোট ৬ জন বাসযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষোভকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়। বেধড়ক মারধরে তার বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আহত শ্রমিক গ্রামে ফিরলে তাকে অ্যাম্বুল্যান্সে করে অবরোধস্থলে আনা হয়, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন বেলডাঙায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নামানো হয়। রেললাইন অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। রাস্তায় ধাওয়া করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গায় মাইকিং করে শান্তি বজায় রাখার আবেদনও জানানো হয়। জেলা পুলিশ সুপার  কুমার সানি রাজের নেতৃত্বে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে প্রশাসন। বাসে হামলার ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকায় চলছে পুলিশি টহলদারি।

আরও পড়ুন

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...