68ad4377b7ffa_IMG_5803
আগস্ট ২৬, ২০২৫ দুপুর ১০:৫০ IST

বেলঘড়িয়ার পর বাঁকুড়া , মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাতে বাড়ি ফিরছিলেন অধ্যাপক।রাস্তার উপর দাঁড়িয়ে বাইক, হাতে মদের বোতল। প্রতিবাদ করতেই শুরু চড়, থাপ্পড়, ঘুষি।প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ জানানোই কাল হলো আদিবাসী অধ্যাপকের জন্য। একদল যুবকের হাতে আক্রান্ত হতে হলো তাঁকে। মারধর, চড়, থাপ্পড় খেয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে আদিবাসী সংগঠন।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট রাতে। বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মার্শাল সোরেন সেদিন রাত সাড়ে দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ভাড়া বাড়ির উদ্দেশ্যে ফিরতে গিয়ে দেখেন, রাস্তা আটকে কয়েকজন যুবক বাইক দাঁড় করিয়ে প্রকাশ্যে মদ্যপান করছে।অধ্যাপক যুবকদের প্রথমে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। সেই সঙ্গে প্রকাশ্যে মদ্যপান না করার কথাও বলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকেরা। অভিযোগ, প্রথমে বচসা শুরু হয়, পরে একাধিক যুবক অধ্যাপকের উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে। চড়, থাপ্পড় ও লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। কোনোমতে সেখান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন অধ্যাপক।

এরপরই বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগকারীর দাবি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি। সেই ক্ষোভেই মঙ্গলবার ধিক্কার মিছিল সংগঠিত করে আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’।

সংগঠনের জেলা আহ্বায়ক বিপ্লব সোরেন জানান, “অধ্যাপক মার্শাল সোরেনের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তার জন্য দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।”

জেলা আহ্বায়ক বিপ্লব সোরেন

অন্যদিকে, মার্শাল সোরেন নিজে ঘটনার বিবরণ দিয়ে জানান, “আমি শুধু বলেছিলাম, রাস্তা ছেড়ে দিন এবং প্রকাশ্যে মদ্যপান করবেন না। কিন্তু তাতেই ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রাণে বাঁচব কি না, সেই ভয় পেয়ে গিয়েছিলাম।”

অধ্যাপক মার্শাল সোরেন

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মানুষ বেলিয়াতোড়ে জমায়েত হন। তারা ধিক্কার মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের