নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেপরোয়া গতিতে বাইক চালানোই কাল। হাড়োয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকার। মৃতদের নাম রমেন মণ্ডল ও ইশান মণ্ডল। রমেনের বয়স ২১ বছর। ইশানের আনুমানিক ১৮ বছর। একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ভোররাতে বাইকে চেপে ফিরছিলেন তিন যুবক। মাদার তলা রোডে ভোর চারটে নাগাদ একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। ছিটকে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেন ও ঈশানের।

বিরাট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। গুরুতর আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে , রাস্তা ফাঁকা থাকার জন্য প্রবল গতিতে যাচ্ছিল বাইকটি। এদিকে রাস্তার উলটো দিক দিয়ে ওই ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। কুয়াশার কারণে বাইকআরোহীরা উলটো দিক থেকে আসা ভ্যানটিকে সম্ভবত খেয়াল করতে পারেনি। গতি অনেক বেশি থাকায় বাইক থামানোও সম্ভব হয়নি।

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় সাধন মণ্ডল জানিয়েছেন , "ওরা বাইকে তিনজন ছিল। ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিল। ওরা বাইরে থাকত। ওখানেই কাজবাজ করত। ওদের টিকিট কাটাও হয়ে গেছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক একটা ঘটনা ঘটে যাবে আশা করিনি। খুব খারাপ লাগছে আমার ভাইয়ের মত। একসঙ্গে অনেক মেলামেশা করেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের