69bd5360a45f7_Gallery_1774008844042
মার্চ ২১, ২০২৬ দুপুর ১০:৩৯ IST

বহিরাগত নয়, ভূমিপুত্র চাই , টিকিট না পেয়ে পলাশীপাড়ায় তৃণমূলের নজিরবিহীন বিদ্রোহ

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রতিনিধি বদলের দাবিতে বিক্ষোভ দেখল শাসক দলের সমর্থকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পলাশীপাড়া এলাকায়। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, লড়াইয়ের আগে দাবি পূরণ না হলে এই আসনটি ধরে রাখা জোড়াফুল শিবিরের পক্ষে দুরূহ হয়ে উঠতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত প্রার্থী তালিকা প্রকাশ হয়। সেখানে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যকে সরিয়ে মুর্শিদাবাদের রুকবানুর রহমানকে মনোনীত করা হয়। এর পর থেকেই জনমানসে গভীর অসন্তোষ দানা বাঁধছিল। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ দেখান শতাধিক তৃণমূল সমর্থক।

প্রতিবাদীদের স্পষ্ট কথা, কোনো বহিরাগতকে তাঁরা নেতা হিসেবে মানবেন না, কারণ বিপদে তাঁদের পাশে পাওয়া যায় না। এছাড়া ভূমিপুত্র ও সমাজসেবী অনুপ রায়কে মনোনীত করার জোরালো দাবি তোলেন আন্দোলনকারীরা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই গণ-অবরোধে সামিল হন। যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এমনকি ২৩টি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা।

তৃণমূল কর্মী সনাতন মণ্ডল বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন ওপরতলার সিদ্ধান্তই শেষ কথা, তবে ভুল করছেন। তাঁদের পছন্দ চাপিয়ে দিলে আমরা ভোটের কাজে কোনো সাহায্য করব না। ইউসুফ পাঠানের মতো অপরিচিতদের আপদে-বিপদে পাশে পাওয়া যায় না। তাই আমাদের ন্যায্য আর্জি অবিলম্বে মানতে হবে'।

বিক্ষোভের সামনের সারিতে থাকা আব্দুল খালেক জানান, 'পুরনো বিধায়কের উন্নয়নমূলক কাজ সম্পর্কে সকলে অবগত। কিন্তু যাঁর নাম ঘোষণা করা হয়েছে তিনি এই মাটির সন্তান নন। ঘরের ছেলে অনুপ রায়কেই প্রার্থী হিসেবে চাইছি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকবে'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের