নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রাস্তায় এক ব্যবসায়ীকে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপা। ঘটনাটি ঘটে মালদহের পুখুরিয়ার চৌদুয়ার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , সোমবার মালদহের পুখুরিয়ার চৌদুয়ার এলাকায় সোউলপুরের বাসিন্দা , ব্যবসায়ী তফিজুল হক ব্যবসার কাজে গেলে মহম্মদ সোনু নামক এক ব্যক্তি আচমকাই হাঁসুয়া নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে মাথাসহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পান তফিজুল। এরপর বাধা দেওয়ার চেষ্টা করলে তার দুই হাতও কেটে যায়।
সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্ত মহম্মদ সোনুকে গ্রেফতার করেছে পুখুরিয়া থানার পুলিশ। এরপর মঙ্গলবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় , বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের