নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এর জেরে গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেন ওই তরুণী। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রামপুরহাট পৌরসভার তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, রামপুরহাট থানায় বুধবার এক তরুণী লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন প্রিয়নাথ সাউ। সেই প্রতিশ্রুতির জেরেই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তরুণীকে লাগাতার ধর্ষণ করেন কাউন্সিলর। পরে তরুণী গর্ভবতী হয়ে পড়েন এবং এক সন্তানের জন্ম দেন। শুধু তাই নয়, কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুললেই তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তৃণমূল কাউন্সিলর।
কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় রামপুরহাট এলাকায়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় দ্রুত পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রামপুরহাটের তৃণমূল দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত কাউন্সিলরকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিস্কার করা হয়।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ' রামপুরহাট পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে বিষয়টি সামনে আসার পর দল থেকে তাকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নিয়ম বিরোধী কোনো কাজ করলে দল সেটা কখনই দল মেনে নেবে না। তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দল এই সিদ্ধান্ত নিয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের