নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর সেই তালিকা ঘিরে শুরু নতুন বিতর্ক। বিচারাধীন তালিকায় নাম থাকা সত্ত্বেও আউশগ্রামে বিজেপির প্রার্থী হয়েছেন কলিতা মাঝি। আর সেই সিদ্ধান্ত ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন নিজেই ভোট দিতে পারবেন কি না, তা অনিশ্চিত থাকা অবস্থায় কীভাবে প্রার্থী হচ্ছেন তিনি?
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্র, যা বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে এবার বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে কলিতা মাঝির। গুসকরা শহরের বাসিন্দা এবং পেশায় পরিচারিকা কলিতা মাজি আগেও বিজেপির প্রার্থী হিসেবে নজর কেড়েছিলেন। তবে এবারে বিতর্কের কেন্দ্রবিন্দু ভোটার তালিকায় তার অবস্থান।
SIR এ প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, তার নামের পাশে বিচারাধীন উল্লেখ রয়েছে। অর্থাৎ, ভোটার হিসেবে তার চূড়ান্ত স্বীকৃতি এখনও মেলেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোনও ভোটারের নাম যদি বিবেচনাধীন তালিকায় থাকে, তবে তিনি কি আদৌ প্রার্থী হতে পারেন? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
যদিও এই প্রসঙ্গে কলিতা মাঝি বলেন, ' আমার উপযুক্ত নথিপত্র আছে। সবকিছু দাখিল করেছি। এরপর কমিশন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তবে আমার বিশ্বাস যোগ্য ভোটার হিসাবে আমার যথাযথ নথিপত্র রয়েছে। দল আমাকে প্রার্থী করেছে। আমি আত্মবিশ্বাসী এবার আমরাই জিতব।' স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ' বিজেপি বলেছে বিচারাধীন যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে তাহলে সেখানে প্রার্থী হয় কি করে? কমিশন বিজেপির কথা মতন কাজ করে যাচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের