নিজস্ব প্রতিনিধি , মালদহ - 'বিদেশি' অতিথি আপ্যায়নে এলাহি ব্যাপার। ঝা চকচকে পাকা ভবনের রাত্রিযাপন। এক একটি রুমে একাধিক সিলিং ফ্যান। খাওয়া-দাওয়ায় এলাহি ব্যাপার মেনুতে থাকছে মাছ,মাংস,ডিম। বাচ্চাদের দেওয়া হচ্ছে চার বেলা দুধ ও সঙ্গে বেবি ফুড। এমনই বন্দোবস্ত করা হয়েছে মালদহের হোল্ডিং সেন্টারে। যেখানে রাখা হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের।
সূত্রের খবর, উত্তরবঙ্গে প্রথম হোল্ডিং সেন্টার সোমবার চালু করা হয়েছে মালদহের ইংলিশ বাজার লাগোয়া বাগবাড়ির চন্দনপার্কে। সেই হোল্ডিং সেন্টারের চারপাশে তিনজন পুলিশ আধিকারিক, একাধিক পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে রয়েছেন। পুলিশ সুপার জানান, সেন্টারের নতুন কোনও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আনা হয়নি। বর্তমানে ৩ মহিলা ৬ শিশু ও বালক সহ ৯ জন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা হোল্ডিং সেন্টারে রয়েছে। রাজ্য গোয়েন্দা দফতর রিপোর্ট করবে। BSF চাইলে হেফাজতে দেওয়া হবে।
এই ঘটনা প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার অনুপম সিং বলেন, হোল্ডিং সেন্টারে যারা থাকছেন তাদের থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে। জেলার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। রান্নার জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মহিলারা নিযুক্ত। চার বেলা খাওয়া-দেওয়া হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের