নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা ভোটের আগে প্রার্থী তালিকা ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর সাংবাদিক বৈঠক করে প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। এবারের নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েছে দলটি।
নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে শাসক - বিরোধী উভয় পক্ষই। এবার প্রার্থী ঘোষণা করল হুমায়ুন কবীরের সদ্য গঠিত দল আম জনতা পার্টি। দলের ঘোষিত তালিকায় রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর থেকেও প্রার্থী ঘোষণা করেছে হুমায়ুন কবীর। নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শহিদুল হক এবং ভবানীপুরে প্রার্থী করা হয়েছে পুনম বেগমকে। মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর।
এছাড়া রানিনগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন ইয়াসির হায়দার, যিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই বলে পরিচিত। অন্যদিকে ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়ায়েব আমিনকে। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসন গুলোতে প্রার্থী দেওয়া হবে কিনা সেই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি আসনগুলির প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। পাশপাশি, ২৮ মার্চ প্রকাশিত হবে দলের নির্বাচনী ইস্তেহার। স্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এবারের নির্বাচনে লড়াইয়ে নামছে আম জনতা উন্নয়ন পার্টি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের