নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিধানসভা নির্বাচনের আগে বেশ আঁটোসাঁটো হয়েই মাঠে নেমেছে শাসক দল। কোনো কর্মীদের মধ্যে যাতে অন্তর্দ্বন্দ্ব না থাকে সেই উদ্দেশ্যে তৃণমূল স্তরের সমস্ত সংগঠনকে একত্রিত করছে শাসক শিবির। সোমবার আরামবাগ সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে পৌঁছনোর কৌশলই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
সূত্রের খবর, সোমবার আরামবাগের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এছাড়াও, আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, সভাপতি রামেন্দু সিংহ রায়, যুব সভাপতি পলাশ রায় এবং মহিলা সভানেত্রী করবী মান্না। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, বিরোধীদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলি আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিকে আরও সক্রিয় করার ওপরও জোর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত হওয়ার বার্তাও দিয়েছেন। পাশাপাশি, আগামী দিনে সংগঠনে যে কোনো রদবদল হলে তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের