69b012da11376_Gallery_1773146609222
মার্চ ১০, ২০২৬ রাত ০৮:৪২ IST

বিধায়ক সোমনাথ শ্যামের পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে , জগদ্দলে রাজনৈতিক চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে তৃণমূলের বিধায়কের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল বিধানসভায়। বিষয়টি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, এই কাজ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। সম্প্রতি তাঁর উদ্যোগে ‘সাথে আছে সোমনাথ শ্যাম’ কর্মসূচির পোস্টার লাগানো হয়েছিল মামুদপুর এলাকায়। ওই প্রচারপত্রে একটি মোবাইল নম্বর ও কিউআর কোড দেওয়া ছিল, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা বিধায়ককে জানাতে পারতেন। অভিযোগ, গভীর রাতে সেই সব পোস্টার ব্লেড দিয়ে চিরে নষ্ট করে দেওয়া হয়েছে। 

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, মানুষের সঙ্গে বিধায়কের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এই পরিকল্পনা। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপির কনভেনার নারায়ণ বিশ্বাসের দাবি, এই ধরনের কাজের সঙ্গে তাঁদের কোনও কর্মী জড়িত নন।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের এক প্রতিনিধি জানান, 'একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমরা দেখলাম পোস্টারগুলো ব্লেড দিয়ে চেরা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আগে বাংলায় এই সংস্কৃতি ছিল না। নিঃসন্দেহে এটি বিজেপি ছাড়া আর কারও কাজ নয়। আমাদের উন্নয়ন বিরোধীরা সহ্য করতে পারছে না। তারা ভেঙে দাও গুঁড়িয়ে দাও নীতিতে বিশ্বাসী'।

অন্য এক তৃণমূল কর্মী বলেন, 'এই অঞ্চলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রচুর উন্নয়ন হয়েছে। যা বিরোধীরা মানতে পারছে না। কারণ তাদের উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। রাম-বাম একত্র হয়ে সরকার-বিরোধী কথাবার্তা বলছে। আমরা চাই এই ধরনের নোংরামি বন্ধ হোক। অন্য দল যখন পোস্টার-ব্যানার লাগায়, তখন আমাদের কর্মীদের নির্দেশ দেওয়া হয় যাতে সবকিছু সুরক্ষিত থাকে'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের