নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিদ্যা আর বুদ্ধির দেবী সরস্বতীর আরাধনায় চারিদিকে উৎসবের পরিবেশ। আজ সকাল থেকেই ছাত্রছাত্রী, যুবক-যুবতী সহ সাধারণ মানুষের ভিড়ে পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা লক্ষ্য করা যায়। হলুদ-বাসন্তী রঙের পোশাক, দেবী বন্দনার সুর আর উৎসবের উচ্ছ্বাস মিলিয়ে পুজোর দিন যেন পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনক্ষেত্রে।

মাথাভাঙ্গার মালিবাগান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, যুবক-যুবতী ও পরিবার-পরিজন নিয়ে মানুষজন দেবী দর্শনে ভিড় জমান। পার্ক চত্বর জুড়ে ছিল উৎসবের উচ্ছ্বাস। কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা, কোথাও ছবি তোলা, আবার কোথাও দেবীর সামনে নীরবে প্রার্থনা। হলুদ আর বাসন্তী রঙের পোশাকে সেজে ওঠা ছাত্রীদের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন স্কুল, কলেজ সহ ক্লাবের সরস্বতী পুজো ঘুরে দেখতে ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা।

আলোকসজ্জা, থিম আর শৈল্পিক সাজসজ্জায় প্রতিটি পুজোই দর্শকদের আকর্ষণ করে। ভিড় সামাল দিতে এবং পুজোর দিনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। মালিবাগান পার্ক সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই পালিত হয় সরস্বতী পুজো।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের