নিজস্ব প্রতিনিধি, নদীয়া - স্কুলের হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার হল প্রথম শ্রেণির ছাত্রীর নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর শহরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম সঞ্জনা মণ্ডল (৭)। সে কৃষ্ণনগর কুইন্স বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার মা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাই শিশুটি স্কুলের হোস্টেলে থাকত। তার সৎ বাবা অনিমেষ কুমার সাহার তত্ত্বাবধানে ছিল। ঘটনার দিন হোস্টেলের বাথরুমের ভেতর শিশুটির দেহ পড়ে থাকতে দেখে অন্যান্য ছাত্রীরা।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সুপার ওয়াই রঘুবংশীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে মৃতার সৎ বাবা অনিমেষ কুমার সাহার দাবি, তার মেয়র মৃত্যু স্বাভাবিক নয় ও তিনি হত্যার অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, “চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা করছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের