নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - টিনের ছোট্ট দোকানই ছিল সংসার চালানোর একমাত্র ভরসা। সেই দোকানেই কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।

সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলীগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৮ ছাট জামালদহ এলাকায়। মৃত যুবকের নাম বিপ্লব বর্মণ (২২)। বাড়ির সামনেই ছোট্ট টিনের ঘরে নিজের দোকান চালাতেন বিপ্লব। বাবা, মা ও ভাইয়ের দায়িত্ব তার কাঁধেই ছিল। শুক্রবার রাত আনুমানিক দশটার সময় দোকানে বসে কাজ করছিলেন তিনি। হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং দোকান অন্ধকার হয়ে যায়। তখনই বিপ্লব নিজেই ছেঁড়া তার জোড়া লাগাতে যান। সেই সময়েই তীব্র বিদ্যুতের শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার সময় তাঁর বাবা, মা ও ভাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দ পেয়ে বাইরে এসে তাঁরা দেখতে পান বিপ্লব মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেখলীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। শনিবার ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে , ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

এক প্রতিবেশীর কথায়, “ছেলেটা ছিল সবার প্রিয়। নিজের দোকান করেই সংসার চালাত। কে জানত, সেই দোকানই একদিন মৃত্যুর কারণ হবে!”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের