68d6752adec8f_360f09a2-f9a5-487e-8775-9fbb9317f114
সেপ্টেম্বর ২৬, ২০২৫ দুপুর ০৪:৪৩ IST

বিএসএফের দারুণ অভিযান, রাতারাতি উদ্ধার ৮০ লক্ষ টাকার সোনা

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভারত বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় সোনা পাচারের চক্র ভেস্তে দিল বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় জওয়ানরা। দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর পর সকাল প্রায় সাড়ে আটটার সময় সন্দেহজনক নড়াচড়া চোখে পড়ে বিএসএফ সদস্যদের। দেখা যায়, সীমান্তের এপারে ও ওপারে কয়েকজন পাচারকারী লেনদেনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় বাংলাদেশের দিক থেকে ছোট প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ে দেওয়া হয় ভারতের দিকে।

নদীয়া বানপুর সীমান্ত 

সূত্রের খবর, বিএসএফ সদস্যরা মুহূর্তের মধ্যে ঘেরাও করে ফেলে নদীয়া বানপুর সীমান্তবর্তী এলাকা। একজন ভারতীয় পাচারকারীকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলেন জওয়ানরা। আরেকজন দ্রুত অন্ধকার গলিপথে পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছে পাওয়া যায় দুটি প্লাস্টিকের প্যাকেট এবং একটি মোবাইল ফোন। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভিতরে রয়েছে মোট ৬টি সোনার বিস্কুট, ওজন প্রায় ৭১৯ গ্রাম। বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ৮০.৫৫ লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় আরেকটি মোবাইল ফোন।

উদ্ধার হওয়া ৬ টি সোনার বিস্কুট 

বিএসএফ তরফে জানিয়েছে, ধৃত পাচারকারীকে এবং জব্দ করা সোনা স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে, শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। তাদের অনুমান, এই সোনা বাংলাদেশের এক চক্র ভারতের বাজারে প্রবেশ করানোর চেষ্টা করছিল। এ জন্য আগে থেকেই নির্দিষ্ট সূত্র থেকে গোপন তথ্য পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই অভিযান সাজানো হয়েছিল।

দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ কর্মকর্তা বলেন, “চোরাচালান রুখতে আমাদের জওয়ানরা সবসময় প্রস্তুত ও সতর্ক। যে কোনও অবৈধ কার্যকলাপ রুখতে তারা সম্পূর্ণ সক্ষম। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছে আবেদন - সোনা, গরু, মাদক বা অন্য কোনও পাচারের খবর পেলে অবিলম্বে ১৪৪১৯ নম্বরে ফোন করুন বা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা দিন। আপনার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, বিশ্বাসযোগ্য তথ্যের জন্য পুরস্কারও দেওয়া হবে।”

এই অভিযানের পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষদের মধ্যে স্বস্তি যে, নিয়মিত টহল ও নজরদারির ফলে এমন বড়সড় সোনা পাচারের চক্র ধরা পড়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনও চোরাচালানের চেষ্টা সফল না হয়।

দীর্ঘদিন ধরেই এই সীমান্ত পথে সোনা চোরাচালানকারীরা সক্রিয় ছিল বলে ধারণা। তবে বিএসএফের দ্রুত পদক্ষেপে এবার বড়সড় এই চক্রের পরিকল্পনা ভেস্তে যায়। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে রক্ষা করার এই প্রচেষ্টা বিএসএফের আরেকটি সাফল্যের দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের