নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের সীমান্তে অশান্তি। শীতলকুচি ব্লকের সীমান্ত থেকে এক ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠল একদল বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি, সীমান্তে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, সোমবার দুপুরে ধানখেতে কাজ করছিলেন ওই কৃষক। সেই সময় হঠাৎই একদল বাংলাদেশি দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। অপহৃত কৃষকের নাম কৃষ্ণকান্ত বর্মন। শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়ার বাসিন্দা তিনি। ঘটনার পর গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও কৃষ্ণকান্তের কোনো খোঁজ না মেলায় গ্রামবাসীরা তৎক্ষণাৎ বিএসএফকে খবর দেন। পরে বিএসএফ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্তে নামে। সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়। তবে বিএসএফের কড়া নজরদারির মধ্যেও কীভাবে বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে ঢুকল সেই নিয়ে প্রশ্ন উঠছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের