নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক উন্নয়নের দায়িত্বও যে সমান গুরুত্বপূর্ণ তারই প্রমাণ মিলল কুচলিবাড়ি সীমান্তে। সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রা সহজ করতে আর কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বিএসএফ (Border Security Force)।
স্থানীয় সূত্রের খবর , কুচলিবাড়ি সীমান্ত এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে একটি আধুনিক ওয়াটার প্লান্ট স্থাপন করেছে বিএসএফ। পাশাপাশি মাঠে কাজ করা কৃষকদের কথা ভেবে নির্মাণ করা হয়েছে ১০টি বিশ্রামাগার। বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় জলপাইগুড়ি সেক্টরের ৩০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই পরিকাঠামোগুলির উদ্বোধন করা হয়। মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট রমেশ কৌশিক সহ অন্যান্য বিএসএফ আধিকারিক ও সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা।
ডেপুটি কমান্ডেন্ট রমেশ কৌশিক জানিয়েছেন, "বিএসএফ শুধু পাহারাই দেয় না, সীমান্ত এলাকার মানুষের সঙ্গে আমাদের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে। এই ওয়াটার প্যান্ট ও বিশ্রামাগার সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে।"
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, "কৃষিকাজের সময় রোদ, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় আশ্রয়ের জন্য এই বিশ্রামাগারগুলি বড় ভরসা হয়ে উঠবে। এই ওয়াটার প্যান্ট চালু হওয়ায় গ্রামের সকলে বিশুদ্ধ পানীয় জল পাবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের