নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলল মুর্শিদাবাদে। বেশ কয়েকদিন ধরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবাবের এলাকায়। এবার বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার করা হল। বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র , কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ।
সূত্রের খবর , বেশ কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের ফারাক্কার চন্ডিপুর এলাকায় আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ। পরিকল্পনা করে আঁটঘাট বেঁধে রবিবার রাতে আইসি সুজিত পালের অভিযান চালিয়ে একজনকে আটক করে। এরপর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রশ্নের মুখে পরে তিনি যদিও কিছুই জানায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান , বিহারের মুঙ্গি থেকে সেসব পাচার করা হচ্ছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। ধৃতকে সোমবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। এরপর রহস্যের কিনারা করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগ্নেয়াস্ত্রের উৎস খতিয়ে দেখছে তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের