নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিহারে বিজেপি–জেডিইউ জোটের ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাসে মেতেছে বঙ্গ বিজেপি। তবে সেই আনন্দের আবহেই ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছেন বিজেপির একাধিক নেতা। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএর ল্যান্ড স্লাইড ভিকট্রি ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই উল্লাসে ফেটে পড়ে বঙ্গ বিজেপি। কলকাতার মুরলীধর সেন লেনের রাজ্য দফতর থেকে শুরু করে সল্টলেকের অফিস সব জায়গাতেই ঢাক-ঢোল, আবির এবং নাচগান দিয়ে বিজয়োৎসব পালন করেন কর্মী সমর্থকরা। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, 'বিহারের পর এবার পালা বাংলার।'
কিন্তু সেই আনন্দই বিষাদের রূপ নেয় ডায়মন্ড হারবারে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, বিজয় উৎসব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ডায়মন্ড হারবারের জেলা সাধারণ সম্পাদক অতনু সাঁতরা, ২ নম্বর মণ্ডল সভাপতি উত্তম বাগ, ৫ নম্বর মণ্ডল সভাপতি সাগর হালদারসহ একাধিক নেতা–কর্মী। অভিযোগ, তৃণমূলের ‘হার্মাদ বাহিনী’ ধারালো অস্ত্র দিয়ে বিজেপি নেতাদের ওপর হামলা চালায়। কারও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারও শরীরে কোপের চিহ্ন রয়েছে।
আক্রান্তদের এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে চিকিৎসার জন্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। বাংলা পাপমুক্ত না হওয়া পর্যন্ত বিজেপি থামবে না।' আর এই মন্তবকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের