নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা-সহ রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হালিশহর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। যদিও প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে কোনো সদর্থক আশ্বাস মেলেনি। এখন দেখার এই জনরোষ ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , জে সি দাস রোডের যাতায়াতের পথটি বহু কাল ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, নর্দমা উপচে ড্রেনের নোংরা জল এবং আবর্জনা পিচে জমে নরককুণ্ডে পরিণত হয়েছে। ভাঙাচোরা গলি, শ্যাওলা ধরা পিচ্ছিল পথে হাঁটাচলা করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমনকি সম্প্রতি এক কিশোর আছাড় খেয়ে গুরুতর চোট পেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ সময় ধরে চরম দুর্ভোগে দিন কাটছে ওই অংশের মানুষের।

বাসিন্দাদের দাবি, বারবার কাউন্সিলরকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। উল্টে অভিযোগ, তাঁরা বিহারের বাসিন্দা হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তাঁদের মতে, জনপ্রতিনিধি সরাসরি জানিয়ে দিয়েছেন যে ওই তল্লাট থেকে সমর্থন না পাওয়ায় কোনো কাজ করা হবে না। এছাড়াও পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে নালা পরিষ্কার, পিচের স্থায়ী সংস্কার না হলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কোনো প্রার্থীকেই ভোট দেবেন না তাঁরা।
এ প্রসঙ্গে স্থানীয় নাগরিক চন্দন সাহা বলেন, 'আমাদের বাচ্চারা অসুস্থ হচ্ছে, কাদা জলে যাতায়াত করতে গিয়ে হাত-পা ভাঙছে। আমাদের দাবি পূরণ না হলে এবার কাউকেই ভোট দেব না। পরিষেবা না পেলে কিসের জন্য নির্বাচন করব? মানুষের জন্য কাজ না করলে লড়াই করে লাভ নেই। সব নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত। তাই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের