নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্য বিধানসভা নির্বাচনে আর একমাসও সময় বাকি নেই। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিতে শুরু করেছে শাসক - বিরোধী দলের একাধিক প্রার্থী। শনিবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে জোরাল আত্মবিশ্বাস প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী।
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দমদমে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে ১১০ উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করে লড়াইয়ের সুযোগ দিয়েছেন। ইতিমধ্যেই অনেক কাজ হয়েছে আগামী দিনেও এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।'
নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ' প্রত্যাশা মানুষ আমাদের দলের সঙ্গে থাকবে। চতুর্থবারের জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবে। আর আসন্ন নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে। আর বিজেপি পঞ্চাশের নিচে নামবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের