নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মুসলিম সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী। শনিবার ৮ নম্বর আজাদ সঙ্ঘের মাঠে তাঁর গ্রেফতারের দাবিতে বাসন্তী বিধানসভা কেন্দ্রজুড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। সভা থেকে বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রের খবর , আজাদ সঙ্ঘের মাঠ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে বটতলা মোড়ে পৌঁছায়। মিছিলে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিধায়ক ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। বটতলা মোড়ে পৌঁছে অসীম সরকারের কুশপুতুল দাহ করা হয়। উত্তেজিত জনতা কুশপুতুলে জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ করে। অবিলম্বে গ্রেফতার না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে মুসলিম সংগঠনগুলি।

সমাজসেবী হাফেজ কামাল উদ্দিন জানান,
“কোনো জনপ্রতিনিধির মুখ থেকে পবিত্র ধর্মগ্রন্থ ও একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র হবে।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের