নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাবরি মসজিদের নামকরণ ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নামকরণে বাবরের উল্লেখে তীব্র আপত্তি জানিয়ে তিনি হুঁশিয়ারি দিলেন—বিজেপি ক্ষমতায় এলে বাবর-আকবর-হুমায়ুন-শাহজাহান-ঔরঙ্গজেব কোনো নামই ধর্মীয় প্রতিষ্ঠানে লেখা হবে না।
বুধবার বাবরি মসজিদ প্রসঙ্গে মুখ খুলে শুভেন্দু অধিকারী বলেন, ' হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরি করেছে মমতা বাধা দেয়নি সেখানে। বরং এক হাজার পুলিশ গিয়ে সুরক্ষা দিয়েছে। মমতা ফিরে আসলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবীর বলছে মুসলিমদের হাতে ক্ষমতা থাকবে। মুখ্যমন্ত্রী কে হবে সেটা তারা ঠিক করে দেবে। বিজেপি যদি আসে বাবরের নাম-নিশান মুছে দেওয়া হবে। শুধু বাবর নয় আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব কোনও নামই লেখা হবে না।'
ভোটের মুখে ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, ' হুমায়ুন কবীর দাঙ্গা লাগাচ্ছেন। আমরা তো বলছি হিন্দুরা মন্দির বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে, শিখরা গুরুদোয়ারা বানাবে, খ্রিস্টানরা গির্জা বানাবে। এতে আপত্তি কোথায়? জমি থাকলে, টাকা থাকলে নিশ্চয়ই বানান। কিন্তু বাবরের নাম লিখবেন কেন?'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের