নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - পশ্চিমবঙ্গে শিল্পায়ন ঘিরে ফের রাজনৈতিক উত্তাল তুঙ্গে। রাজ্যে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে আবার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR এর পক্ষে বর্ধমানের মিছিল থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে বিরোধিতা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। বুধবার এই মিছিল হওয়ার কথা ছিল তবে হাইকোর্টের অনুমতিতে সেই মিছিল পিছিয়ে আনা হয় রবিবার। মিছিল শেষে রাজনৈতিক সভা থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ' পশ্চিমবঙ্গে শিল্পবিপ্লব থমকে যাওয়ার জন্য দায়ী বর্তমান শাসক দল। সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার ঘটনাই শিল্পের গতি থামিয়ে দিয়েছে।'
এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত শিল্পপতি রতন টাটাকে উদ্ধৃত করে শুভেন্দু বলেন, ' বাংলা ছেড়ে যাওয়ার আগে রতন টাটা বলে গেছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল। আমি খারাপ M-কে ছাড়লাম, ভাল M-এর কাছে যাচ্ছি। খারাপ M-এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ M-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাল M-এর নাম রতন টাটা বলে গিয়েছেন, নরেন্দ্র মোদি।'
রাজ্যে বিজেপি এলে টাটা-কে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। তিনি বলেন,'বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনব। OMR OMR শিটে চাকরি হবে। ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮ লক্ষ কোটি টাকা ঋণ। দায়ী তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা। বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, ভোট পরবর্তী হিংসায় নাম আছে। আর একটা কর্মীর গায়ে হাত দেবেন। তার পর ওই বুথে এসে দেখা করব আমি।'
SIR নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, ' বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসে অবৈধ এপিক, অবৈধ রেশন কার্ড করে যারা ভোটার তালিকায় নাম তুলেছে, তারা অনুপ্রবেশকারী তারা হল বাংলাদেশি মুসলিম। তাদের নাম ভোটার তালিকায় থাকবে না।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা