নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে ব্রাত্য থাকার পর ফের নিজের দাবাং রূপে ফিরে এসেছেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। প্রচারের ময়দান থেকে ফের নিজের ঝাঁঝালো মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। পুলিশকে নিশানা করে তার করা মন্তব্য সরগরম রাজ্য রাজনীতি।
খড়গপুর থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে খড়গপুর থেকে বাইক মিছিল করেন দিলীপ ঘোষ। এরপর সেখান থেকে একটি চা চক্রে যোগদান করেন বিজেপি প্রার্থী। সেখান থেকে ফের একবার পুলিশকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বিজেপি ক্ষমতায় আসবে। বাংলায় পরিবর্তন আসবে। আমাকে ধমকালে চমকালে আমি তো ধমকাবোই। ধমকিয়েই এতদিন রাজনীতি করে এসেছি।'
হুঁশিয়ারির সুরে দিলীপ ঘোষ আরও বলেন, ' এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আবার লড়বো, যতদিন থাকবো। যে পুলিশ আজকে মাফিয়া, গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে। এই চোর নেতাদের চামচাগিরি করছে। বিজেপি আসলে সেই পুলিশ অন্যরূপে উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে। কীরকম ভেতরে ঢোকাবে দেখে নেবেন। চার তারিখের পরে মে মাসে সব পাল্টে যাবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের