নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে অকালেই মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। পরিযায়ী শ্রমিক মানিক মন্ডলের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠে নামখানা এলাকা। চার দিন পর বাড়িতে দেহ ফেরায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা গ্রাম। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম মানিক মন্ডল, বয়স ১৯ বছর। বাড়ি নামখানার দক্ষিণ শিবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় চার মাস আগে পাতিবুনিয়ার এক ঠিকাদারের অধীনে কাজ করতে গুজরাতের জামনগরে যান মানিক। সেখানে পাইপলাইনের কাজ করতেন তিনি। গত ২৯ জানুয়ারি হঠাৎই পরিবারের কাছে ফোন আসে মানিকের মৃত্যুর খবর। জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে তার। কিন্তু সেই খবর শোনার পর কেটে যায় তিন দিন তবু মানিকের দেহ বাড়িতে না পৌঁছনোয় সন্দেহ ও ক্ষোভ দানা বাঁধতে শুরু করে।
আর সেই ক্ষোভ থেকেই রবিবার রাতে পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্ত ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগের তীব্রতায় একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে সমস্ত টানাপোড়েনের পর, মৃত্যুর চার দিনের মাথায় সোমবার সকালে মানিক মন্ডলের দেহ এসে পৌঁছায় নামখানায়। স্থানীয়দের দাবি, মানিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবার কার্যত পথে বসার পরিস্থিতিতে। তবে কীভাবে, কোন পরিস্থিতিতে গুজরাতে তার মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...