নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মানবিকতার নজির গড়ে ফের পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। ওড়িশায় ভয়াবহ গণপিটুনিতে প্রাণ হারানো বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়িয়ে তার মাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাতেই মৃত শ্রমিকের মা নাজেমা বিবির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
মুর্শিদাবাদের বাসিন্দা ২১ বছরের যুবক জুয়েল রানা গত ২০ ডিসেম্বর কাজের সন্ধানে ওড়িশার সম্বলপুরে যান। দিনমজুর হিসেবে কাজ করছিলেন তিনি ও তার সঙ্গীরা। কিন্তু বড়দিনের রাতে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে চরম পরিণতির শিকার হতে হয় জুয়েলকে। ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ স্থানীয় একটি চায়ের দোকানে জুয়েল, আরিক ও পলাশ বাংলায় কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় পাঁচজন দুষ্কৃতী এসে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেয়। বৈধ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও দুষ্কৃতীরা বিশ্বাস না করে গণপিটুনি শুরু করে।
আরিক ও পলাশ কোনওমতে পালিয়ে বাঁচলেও জুয়েলকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মৃত শ্রমিকের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করা হয়।
জুয়েলের মা নাজেমা বিবিকে সুতি ১ নম্বর ব্লকের বিএলআরও অফিসে অ্যাটেন্ডেট পদে চাকরি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের