নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বিধানসভা ভোটের উত্তাপে ঝালদার জনসভা থেকে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সমস্ত আসন থেকে প্রার্থী তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক। মুহূর্তের মধ্যে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
সোমবার পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারের ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভা থেকেই বিরোধী শিবিরকে একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন অভিষেক। তার দাবি, কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করছে। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। ঝালদার সভা থেকে অভিষেক বলেন, ' গত পাঁচ বছরে যদি উনি প্রমাণ করতে পারেন যে গরিব মানুষের জন্য আবাস যোজনায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে এক পয়সাও বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে তৃণমূল ২৯১ টা আসন থেকে প্রার্থী তুলে নেবো।'
অভিষেকের আরও অভিযোগ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিলেও পরে সেই মানুষদের প্রাপ্য প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে। আবাস প্রকল্প থেকে শুরু করে ১০০ দিনের কাজ একাধিক ক্ষেত্রেই কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের