নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনের মুখে বুথ এজেন্টদের গ্রেফতারির আশঙ্কা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। পিংলার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন। ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি দাবি করেন, তৃণমূলের বুথ এজেন্টদের লক্ষ্য করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রে তারা উপস্থিত থাকতে না পারেন। তার অভিযোগ, নির্দিষ্ট আসন বেছে বেছে শাসক দলকে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, ' এবার তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে কেউ ভোট কেন্দ্রে না বসতে পারেন।'
এক্ষেত্রে, দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশও দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, এক জনকে গ্রেফতার করলে আর এক জন তৈরি থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে। এদিন মঞ্চ থেকে বিজেপিকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন,'ভাবছ, নোংরা খেলা খেলবে? কিন্তু তা হবে না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের