নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রতিকূল আবহাওয়ার কারণে তাহেরপুরে নির্ধারিত সভাস্থলে নামতে না পারায় কলকাতা থেকেই অডিও বার্তায় জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণে একদিকে তিনি উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। অপরিদকে, কংগ্রেস - সিপিএম উভয় পক্ষকে তীব্র আক্রমণ শানিয়ে বাংলার মানুষকে বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানালেন।
কলকাতা থেকে দেওয়া অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে যতই বিরোধিতা করা হোক, বাংলার উন্নয়নে যেন বাধা না দেওয়া হয়। তার কথায়, 'মোদির বিরোধিতা করবেন করুন, কিন্তু উন্নয়নে বাধা যেন না হয়। টাকার কোনও অভাব নেই।' তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, 'অনুপ্রবেশকারীদের বিষয়ে তারা নীরব থাকে। গো ব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত। কিন্তু গো ব্যাক মোদি বলে ওরা। যারা বাংলাকে কব্জা করার লক্ষ্য নিয়ে অনুপ্রবেশ করছে, তৃণমূল তাদেরই রক্ষা করছে। সেই কারণেই SIR প্রক্রিয়ার বিরোধিতা করছে।'
এদিন সিপিএমকেও কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, ' ত্রিপুরায় বামপন্থীরা ৩০ বছর বরবাদ করেছিল। ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে। আমরা উন্নয়ন করেছি। বাংলাতেও হয়েছে লাল ঝন্ডাধারীদের থেকে মুক্তি। আশা ছিল, ভাল কিছু হবে। তৃণমূল বামপন্থীদের খারাপ গুণ, খারাপ লোকেদের গ্রহণ করে নিয়েছে। তাই আরও খারাপ হয়েছে।’ রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ' বিজেপিকে একটা সুযোগ দিন। ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। বাংলার এমন সরকার দরকার, যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের