নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে যার বিরুদ্ধে লড়েছিলেন সেই অভিষেকের হাত ধরেই এবার তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান। আমতলায় দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে তার যোগদান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে বাম শিবিরে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একদা বাম যুবনেতা প্রতীক উর রহমান গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিলেন। সিপিএমের সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই তৃণমূলের যোগদানের জল্পনা শুরু হয়েছিল। তবে তাকে দল থেকে বহিস্কার করার আগেই বর্ষীয়ান বাম নেতা বিমান বসু তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেই সব প্রচেষ্টাই বিফলে। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি।
ডায়মন্ড হারবারে যার বিরুদ্ধে একদা লড়েছিলেন, সেই নেতার সঙ্গেই এখন নতুন রাজনৈতিক পথচলা শুরু হল তার। যোগদানের পরেই প্রতীক উর রহমান বলেন, ' বাংলার অষ্মিতা, বাংলার গৌরব নিয়ে লড়াই করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে আটকানোর জন্য যেভাবে সারা ভারতে মানুষের কন্ঠরোধ করা হচ্ছে। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূলই এখন একমাত্র শক্তি সেই কারণেই আমার তৃণমূলে যোগদান।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের