নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজনীতিতে হঠাৎ স্বর বদল! বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি থেকে পিছু হটলেন মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ।বিতর্কের ঝড় থামাতেই কি এই ভোলবদল? রাজ্যজুড়ে তীব্র সমালোচনা, বিরোধীদের ক্ষোভ ও শীর্ষ নেতৃত্বের চাপে অবশেষে সেই মন্তব্য থেকে সরে এলেন তিনি। শুক্রবার এক দলীয় কর্মসূচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্সি জানান, “পুরোনো কথার আমি পুনরাবৃত্তি করতে চাই না। কোথাও যদি কিছু বলে থাকি, যেটা বলা উচিত হয়নি, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছি।”

সূত্রের খবর, সম্প্রতি বিধানসভা এলাকায় এক সভা থেকে তৃণমূল জেলা সভাপতি বক্সি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নাম করে বলেন, তাঁর গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করতে হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি।প্রকাশ্যে আসতেই উত্তেজনা চরমে পৌঁছায়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেন।বিজেপি অভিযোগ তোলে, তৃণমূল নেতারা বারবার উসকানিমূলক মন্তব্য করছেন।

এদিকে, বক্সির মন্তব্য নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে জানায়, “তৃণমূল নেতাদের ভাষা বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করছে।” তৃণমূলের শীর্ষ নেতৃত্বও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে। রাজনৈতিক মহলের মতে, সেই চাপেই শেষ পর্যন্ত নিজের মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হলেন জেলা সভাপতি।তবে এটাই প্রথম নয়।আগেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিরোধীদের ‘বেঁধে রাখা’ ও ‘মেরে ফেলার’ মতো মন্তব্য করেছেন তিনি বহুবার।

তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান , “যা বলেছি তা বলা উচিত ছিল না, সেটা আমি ফিরিয়ে নিয়েছি।” মানুষ ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী ২০২৬ এও বিপুল সংখ্যক গরিষ্ঠতা নিয়ে তৃণমূল সরকার বাংলায় থাকবে।”

অন্যদিকে জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, “তৃণমূলের শীর্ষ নেতৃত্বের চাপেই বক্সি মন্তব্য প্রত্যাহার করেছেন। এটা শুভ বুদ্ধির জাগরণ নয়, নিছক রাজনৈতিক সমালোচনার ভয়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের