নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের মুখে আচমকা রাজনৈতিক মোড় একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে উত্তরে তীব্র চাঞ্চল্য। বিজেপিকে সমর্থনের দাবি ঘিরে বিতর্কে জড়াল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই সুর বদল। দলের অন্দরেই বিস্ফোরণ, সাফ জানিয়ে দেওয়া হল, প্রার্থী প্রত্যাহার নয়, বিজেপির বিরুদ্ধেই লড়াই জারি থাকবে।
বৃহস্পতিবার রাতে কেএসডিসির চেয়ারপার্সন তপতী রায় মল্লিকের একটি ভিডিও বার্তা সামনে আসতেই শুরু হয় জোর জল্পনা। সেখানে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছে এবং সেই কারণেই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রার্থী তুলে নেওয়া ও প্রচার বন্ধ রাখার কথাও জানান তিনি।
কিন্তু সেই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে দলের অন্দরের একাংশ। প্রশ্ন ওঠে, এত বড় সিদ্ধান্ত কি আদৌ সংগঠনের কার্যকরী সমিতিতে আলোচনা করে নেওয়া হয়েছিল? নাকি ব্যক্তিগত মতামতকেই দলের সিদ্ধান্ত হিসেবে তুলে ধরা হয়েছে? এই বিতর্কের মাঝেই শুক্রবার ডাকা হয় জরুরি বৈঠক। বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দেওয়া হয় , কোনও প্রার্থী প্রত্যাহার করা হবে না, বরং ২৭টি আসনেই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কেএসডিসি। সংগঠনের নেত্রী অষ্টমী সিংহ রায় সরাসরি চেয়ারপার্সনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলেন।
শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগও সামনে আনা হয়। কেএসডিসি-র দাবি, কামতাপুরী ভোটব্যাঙ্কে প্রভাব পড়ছে বুঝেই চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি কেএলও প্রধান জীবন সিংহের উপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করে এই বার্তা দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের