নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR নিয়ে ফের কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের প্রশাসনিক মঞ্চ থেকে শুরু করে কলকাতায় ফেরার পথে দু দফায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। কমিশনের কাজকে সরাসরি ‘ভুলভাল’, এমনকি ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে দাগিয়ে দিলেন প্রশাসনিক প্রধান।
সোমবার বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর উদ্বোধন উপলক্ষ্যে গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশাসনিক সভার মঞ্চ থেকেই বাংলায় চলা SIR প্রক্রিয়া নিয়ে মানুষের দুর্ভোগের ছবি তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' শুনানির নামে সাধারণ মানুষকে ভয়ঙ্করভাবে হেনস্তা করা হচ্ছে। প্রবল শীতে প্রবীণ নাগরিক, অসুস্থ মানুষ, এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদেরও লাইনে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে।'
নাম বাদ দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। অথচ তাদের ৭ ও ৮ নম্বর ফর্ম ফিলআপ করার অধিকার ছিল।' তার আরও অভিযোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্বিচারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, 'হোয়াটসঅ্যাপে কমিশন চলছে। বিজেপির আইটি সেলকে দিয়ে যে অ্যাপ বানানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।'
মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কমিশনকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ভুলভাল করছে কমিশন। জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। বয়স্ক মানুষদের নাকে নল পরিয়ে শুনানিতে নিয়ে যাচ্ছে।' এই পরিস্থিতিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এমনকি মানুষের স্বার্থে নিজে সওয়ালে অংশ নেওয়ার কথাও জানান তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের