নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিজেপির দ্বারা পরিচালিত ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের পঞ্চায়েতের অফিসের কিছুটা দূরে আয়োজিত হওয়া এই বিক্ষোভ সভায় বাকবিতণ্ডায় জড়ালেন শাসক ও বিরোধী দলের নেতারা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে দশ দফা দাবীতে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় মঙ্গলবার। সভার মূল বিষয় ছিল বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েতের দূর্নীতি। এরপর দশ দফা দাবিতে বিক্ষোভ দেখাতে। শুরু করেন। গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান টুম্পা হাতে ডেপুটেশন তুলে দেন। তখনই উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের কিছু প্রতিনিধির সঙ্গে বিজেপি নেতাদের বাকযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি হাতাহাতি অবধি যাওয়ার আগেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন , জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, রতুয়া-১নং ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, জেলাপরিষদের মৎস ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সী, তৃণমূলের ব্লক মহিলা সভানেত্রী রুকসানা পারভীন, তৃণমূল নেতা রাজেশ সিংহ, লালটু চৌধুরী সহ অন্যান্যরা।
তৃণমূলের পক্ষ থেকে এক বক্তা জানিয়েছেন , "প্রায় ২০০০ লোক এই দশ দফা দাবির প্রতি আমাদের সমর্থন করেছেন। একটা প্রতিনিধি দল আমাদের তরফ থেকে পাঠানো হয়েছে। পঞ্চায়েত প্রধানকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে তবে কোনরকম উত্তর পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী যেখানে পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে সুযোগ সুবিধে দিচ্ছেন। সেই জায়গায় রতুয়ার একটি ব্লক বিজেপি পরিচালিত হওয়ায় মানুষকে পুরো আত্মসাৎ করছেন। আমরা এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি। বিজেপি পঞ্চায়েত প্রধানের হাতে ডেপুটেশন তুলে দিয়েছি। আমরা এর শেষ দেখে ছাড়ব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের