নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। এবার বিজেপির পরিবর্তন সংকল্প সভা শুরুর আগে তৃণমূলের বাইক মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে শীতলকুচিতে। বিজেপির সভা শুরুর আগেই গোটা এলাকায় বাইক নিয়ে পরিক্রমা করে তৃণমূলের সদস্যরা। এরপরই ফের বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর , বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে শীতলকুচি বিধানসভা ভিত্তিক পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোলকগঞ্জ বাজার এলাকায়। তবে বিজেপির সভা শুরুর আগে বাইক মিছিল পুরো এলাকা পরিক্রমা করে। শুধু তাই নয় বিজেপির তরফে অভিযোগ দলীয় পতাকা লাগানো সময় তাদের মারধর করে তৃণমূলের সদস্যরা।

তৃণমূলের এই বাইক মিছিলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক বরেন বর্মন। তিনি বলেছেন , "আমরা এই পরিবর্তন সংকল্পের জন্য রীতিমত চিঠি লিখে অনুমতি নিয়েছি। কিন্তু হঠাৎ করে এই বাইক মিছিল শুরু হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেছি যে তৃণমূলের বাইক মিছিলের জন্য এখন আর পারমিশন লাগেনা। আমি জানতে চাই কি হিসেবে ওরা এই বাইক মিছিল করল। আবার দলীয় পতাকা লাগাতে এলে ধস্তাধস্তি শুরু হয়। আমাদের কর্মীদের মারধর শুরু করে।"

তিনি আরও বলেন , "এইভাবে সন্ত্রাস করে কি ওরা শীতলকুচিতে জিততে পেরেছে? পারেনি এবারও পাবেনা। আমি জোর গলায় বলতে পারি এবার বাংলার দখল বিজেপি নেবে। এইভাবে অরাজকতা আর চলবে না। আমরা এই গুণ্ডারাজ চালাতে দেব না। ভোটের ফলাফলে সবটাই দেখা যাবে।"

এবিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তপন কুমার গুহ জানিয়েছেন , "চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। আবার অনেককেই বিচারাধীন দেখিয়ে আটকে রাখা হয়েছে। তবে আমাদের দাবি প্রত্যেকে যেন ফের তালিকাভুক্ত হতে পারে। ইচ্ছাকৃতভাবে এই নামগুলি বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। এরই প্রতিবাদে আমরা আজকে বাইক মিছিল করেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের