নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখে একের পর এক ইস্যুতে উত্তপ্ত ভাঙ্গড়। বিজেপির পরিবর্তন যাত্রায় ফের হামলার অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মী। ফের শাসক বিরোধী সংঘাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ভাঙড়ের বামনঘাটা থেকে ব্যাওতা হয়ে কুলবেড়িয়া পর্যন্ত শনিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ অনুষ্ঠিত হয়। অভিযোগ, যাত্রা শেষ হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকরা ভাঙড়ের হাজরাতলা কালী মন্দির এলাকায় রথের জন্য অপেক্ষা করছিলেন। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

আহত অনিমেষ ঢালীকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। রীতিমত হাতাহাতির পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির পক্ষ থেকে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আহত অনিমেষ ঢালী জানিয়েছেন , "বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত করেছি। রথ নিয়ে বেরিয়েছিলাম। যা হাজরাতোলা কালী মন্দির অবধি আসার কথা ছিল। ভোজনের ব্যবস্থাও ছিল। কিন্তু আমাদের ওখানে বেধড়ক মারধর করা হয়। আমার জামা ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। নতুন করে আবার জামা আনিয়েছি। ওরা যে পরিবেশ সৃষ্টি করছে তা সত্যিই নক্কারজনক। আমি ওদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। ধিক্কার জানাতে ইচ্ছে করছে আমার। তবে ওরা যে মানসিকতা নিয়ে চলছে এটা অরাজনৈতিক। এইভাবে বেশিদিন চলবেনা।"

বিজেপির তরফে সৌমি হাকিবের অভিযোগ , "আমাদের পরিবর্তন যাত্রার আগে এসে টেবিল চেয়ার ভাঙচুর করে , নেতাজির ছবি ভাঙচুর করে। আমার অনেক দরকারি কাগজপত্র ওলট পালট করে দেয়। এরপর হাজরাতলা কালীমন্দির এলাকায় আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত। ওদের তোলাবাজি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এইভাবে গুণ্ডারাজ চালাচ্ছে। এই অরাজকতা বন্ধ করতেই হবে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা