নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক আক্রমণের সুর চড়াল তৃণমূল। বারুইপুরের রণসংকল্প সভা থেকে বিজেপিকেই হাতিয়ার করে আক্রমণে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR ইস্যুতে বিজেপিরই এক সাংসদের মন্তব্যকে সামনে এনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তৃণমূলের দাবি, বিজেপির ভিতরের দ্বন্দ্বই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই কার্যত নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন তিনি। বক্তব্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকার ও বঙ্গ বিজেপির নেতাদের কড়া ভাষায় বিঁধলেন অভিষেক। SIR ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক বলেন, 'বিজেপির সাংসদই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলছে। বিজেপির এমএলরা যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তিনিই আজ ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করছেন।'
অভিষেকের বক্তব্যে স্পষ্ট, বিজেপির ভেতরের বিভাজন ও লাগামছাড়া মন্তব্যই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। তার কটাক্ষ, একদিকে বিজেপি দেশভক্তির বড় বড় কথা বলে, অন্যদিকে তাদেরই সাংসদের মুখে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য। বারুইপুরের সভা থেকে অভিষেক এই প্রসঙ্গ টেনে বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ভোটের লড়াইয়ে এমন দ্বিচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের