নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় পাত্রসায়েরে। এই সভার মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত দলীয় নেতা সহ কর্মীদের উদ্দেশ্যে সাফ বার্তা দেন - দলের কাজে ঢিলেমি বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর , সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি স্পষ্টভাবে জানান , অঞ্চল সভাপতি , বুথ সভাপতি কিংবা যে ব্লকের নেতাই হোক না কেন , যদি তাদের কাজে গাফিলতি হয় তবে কাউকে রেয়াত করা হবে না। কেউ যদি কাজ না করেন , তাকে চেয়ারে বসিয়ে রাখা হবে না। একজন ৬৯ বছরের বৃদ্ধ দিনরাত পরিশ্রম করছেন , আর কিছু অঞ্চল সহ বুথ সভাপতি শুধু চেয়ারে বসে পা দোলাচ্ছেন। এই চিত্র বরদাস্ত করা হবে না। প্রয়োজনে একদিনেই তাদের চেয়ার কেড়ে নেওয়া হবে। বলে দাবি করেন তিনি।

শুধু তাই নয় , পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে জেলা সভাপতি বলেন , "তোমরা যদি মনে করো , নির্বাচন হয়ে গেছে এখন দলের কাজ তোমাদের না করলেও চলবে - সেটা কিন্তু দল মেনে নেবে না। যারা দলের দায়িত্ব পালন করবেন না তাদের 'কলম' কেড়ে নেওয়া হবে।"
জেলা সভাপতির হুঁশিয়ারি এখানেই শেষ হয়নি। তিনি বলেন , "যদি ব্লক সভাপতি কিছু না করেন , তবে আমি জেলা সভাপতি হিসেবে হস্তক্ষেপ করব। ব্লক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে - দলীয় নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না।"
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আসা এই কড়া বার্তা ঘিরে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে তৃণমূল যে এবার আরও কড়া হাতে সংগঠন চালাতে চলেছে , তার ইঙ্গিত স্পষ্ট।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রত দত্ত জানান , "এটা কোনও হুঁশিয়ারি নয়। ২০২৬ সালের নির্বাচন জেতার জন্য সংগঠনে গতি আনার প্রয়োজন। সেই উদ্দেশ্যেই এই বার্তা দেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন , তাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। কেউ যদি দায়িত্ব পালনে গাফিলতি করেন , তবে দল তার পাশে থাকবে না।"

এই মন্তব্য ঘিরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান , "২০২৬ - এর নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভায় তৃণমূল হেরে যাবে , সেটাই জেলা সভাপতির মনের আতঙ্ক। তাই তিনি আজ ভুলভাল বকছেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের