68de873f39d34_1663079712_new-project-2022-09-13t193932-820
অক্টোবর ০২, ২০২৫ বিকাল ০৭:৩৯ IST

বিজয়াতে মিষ্টিমুখ করতে বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মিষ্টি মানেই বাঙালিদের আবেগ। যেকোনো সময় মিষ্টিমুখ করতে রাজি বাঙালিরা। শেষ পাতে মিষ্টির মধ্যে অন্যতম পায়েস।পুজোয় নানারকম মিষ্টান্ন উপভোগ করেছেন সকলে। আজ বিজয়া। বিজয়ার পর যেন বাঙালিদের ঘরে ঘরে মিষ্টির হাট বসে। এই বছর বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস।

চালের পায়েস, সুজির পায়েস, ছানার পায়েসও ছেড়ে এবার সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস -

উপকরণ -

দুধ - ১ লিটার
ঘি -  ২ চামচ
কুমড়ো - ৫০০ গ্রাম
কেশর - ১ চিমটে
এলাচগুঁড়ো -  আধ চা চামচ
চিনি - ১৫০ গ্রাম
কনডেন্সড মিল্ক - ৫ চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি - ২ চামচ

রন্ধন প্রণালী -

একটি সসপ্যানে ঘি গরম করে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলি ভাল করে ভেজে নিন। কুমড়োর কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে কুমড়োগুলি সেদ্ধ হতে নিন। মিনিট দশেক পর ঢাকা খুলে ভাল করে কুমড়োগুলি ঘেঁটে নিন। দুধ ঘন হয়ে এলে কেশর ও এলাচগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর চিনি দিয়ে নাড়াচড়া করুন। মিশ্রণ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। আলাদা আলাদা পাত্রে পায়েস ঢেলে উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঘণ্টাখানেক পর পরিবেশন করুন কুমড়োর পায়েস।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের