নিজস্ব প্রতিনিধি, মালদহ - নির্দোষ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে উত্তাল চাঁচল থানা। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধর্ণায় বসলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ কয়েকশো বিজেপি কর্মী। প্রায় ১৮ ঘণ্টার ও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভে পাল্টা থানার আইসিকে গ্রেফতার করার দাবি জানায় তারা।

সূত্রের খবর, শুক্রবার থেকে চাঁচল থানা ঘিরে শুরু হয় বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ। দাবি ছিল তাদের দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি গন্ডগোলে জড়িত তৃণমূলের এক প্রাক্তন যুবনেতাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তুলেছেন তিনি। থানার আইসিকে অপসারণের দাবিতেও সরব হন খগেন মুর্মু। শনিবার কোর্টে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় বিজেপি সাংসদ ও কর্মীরা পুলিশের গাড়ি আটকে দেন। দাবি ওঠে, আইসি সামনে না আসা পর্যন্ত প্রিজন ভ্যান ছাড়া হবে না। এর পরই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। আহত হন সাংসদ খগেন মুর্মু আক্রান্ত সহ বেশ কয়েকজন মহিলা কর্মী। বিজেপির অভিযোগ, পুরুষ পুলিশ কর্মীরা মহিলা কর্মীদেরও মারধর করেছে।

ঘটনা প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, এই ঘটনায় তৃণমূলের এক প্রাক্তন যুব নেতা জড়িত থাকলেও পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে , উল্টে নির্দোষ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে আশ্রমপাড়া সংঘর্ষে বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা গুরুতর জখম হন। অভিযোগ, যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস বেল্ট দিয়ে মারধর করেছিলেন। ঘটনার পর একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত সুমিত সরকার ও জয়ন্ত দাস এখনও পলাতক। বিজেপির দাবি, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ইচ্ছে করে তাঁদের আড়াল করছেন। ফলে, থানা ঘিরে এই টানাপড়েন রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের