নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাস্তাঘাটে মোটরবাইকের বিকট শব্দে অতিষ্ঠ পথচারীরা। এর মূল কারণ অবৈধ মডিফাই সাইলেন্সার পাইপ। এবার সেই বেআইনি সাইলেন্সারের বিরুদ্ধে ব্যবস্থা নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
সূত্রের খবর , বৃহস্পতিবার সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে একটি বাইক আটক করে তার অবৈধ সাইলেন্সার পাইপ খুলে দেওয়া হয়। সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর কুমারেশ ঘোষের দাবি , এই ধরনের মডিফাই সাইলেন্সার পাইপ ব্যবহার আইনবিরুদ্ধ। রাস্তায় এরকম বাইক ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি। এছাড়াও এই সাইলেন্সারের বিকট আওয়াজে অসুবিধের সম্মুখীন হতে হয় বহু মানুষকেই। ফলে এই অবৈধ সাইলেন্সার পাইপ ব্যবহৃত না হলে স্বস্তি পাবেন তারা। প্রশাসনের এই উদ্যোগে অনেকটাই স্বস্তি পেলেন এলাকাবাসী।
ইন্সপেক্টর কুমারেশ ঘোষ এপ্রসঙ্গে জানান , ''আজ আমরা একজনকে বাইক চালানো অবস্থায় ধরি। তার অবৈধ সাইলেন্সার পাইপ আমরা খুলে দেই। এই সাইলেন্সার পাইপ সম্পূর্ণ অবৈধ। এর বিকট আওয়াজে মানুষের নানান রকমের অসুবিধে হয়। আমরা জায়গায় জায়গায় এই অভিযান শুরু করেছি। শুধু সোদপুরে নয় সব জায়গাতেই এই অভিযান চালানো হবে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের