নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু নবজাতকের। শিশু মৃত্যুকে ঘিরে উত্তাল বীরভূমের সিউড়ি সদর হাসপাতাল। একাধিক অভিযোগ তুলে মদ্যপ চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন মৃত শিশুর পরিবারের সদ্যসরা। শেষ পর্যন্ত অভিযুক্ত চিকিৎসক ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত শনিবার সিউড়ি সদর হাসপাতালে স্থানীয় গৃহবধূ আফ্রিজা বিবি শিশু পুত্রের জন্ম দেয়। জন্মের পর থেকেই নবজাতক শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল , কিন্তু সোমবার সকাল থেকে শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি হয়। বারবার চিকিৎসককে দেখার আবেদন জানানো হলেও তিনি কথার কর্ণপাত করেন নি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত ৯ টার পর চিকিৎসক সুজয় মালাকার শিশুটিকে দেখতে আসেন।
মৃত শিশুর পরিবারের লোকেদের অভিযোগ , সেসময় অভিযুক্ত চিকিৎসক সুজয় মালাকার তাদের সঙ্গে একাধিক দুর্ব্যবহার করেন। মৃত শিশুর মাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে মারধর করারও হুমকি দেন। এমন কি তিনি এও বলেন বাচ্চা বেশি কাঁদলে বাচ্চা পাল্টে নিন। এছাড়াও অভিযুক্ত চিকিৎসা মৃত শিশুর পরিবারের লোকেদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে শিশুটির মৃত্যু হলে রণক্ষেত্রের আকার নেয় হাসপাতাল চত্বর। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী।
উত্তাল পরিস্থিতির মধ্যেই বুধবার চাপের মুখে পড়ে অভিযুক্ত চিকিৎসক সুজয় মালাকার জানিয়েছেন, "শিশুর পরিবারকে খারাপ কথা বলার জন্য প্রকাশ্যে আমি ক্ষমা চাইছি। সে সময় উত্তেজনার বসে আমি তাদেরকে গালাগালি দিয়ে মারধরের কথা বলে ভুল করেছি। তবে, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। চিকিৎসা পদ্ধতি একদম সঠিক ছিল।"
ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর আত্মীয়রা জানিয়েছেন,' ওই চিকিৎসক রাতে মদ খেয়ে ছিলাম। আমরা বারবার বলার পর আমাদের মারতে তেড়ে আসে , আমাদের বংশ জাত তুলে গালাগালি করে। উনি এটাও বলেন বাচ্চা বেশি কাঁদলে বাচ্চা পাল্টে নিন। এই চিকিৎসক এই হাসপাতালে থাকলে অনেক শিশু মারা যাবে। ওকে এখান থেকে বিদায় করা হোক আগে। ওরকম মাতাল ডাক্তার থাকলে হাসপাতালে কেউ সুস্থ থাকবে না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের