নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ফের আরও একবার সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসক তৃণমূল কংগ্রেস।এবার ক্ষেত্র বাঁকুড়া-২ ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেন্দড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। মোট ৯টি আসনেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু অন্য কোনও রাজনৈতিক দল থেকে একজনও প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায়, সব আসনেই তৃণমূল প্রার্থীদের জয় ঘোষণা করে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, রাজনৈতিক মহলে এই ফল নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ, বাঁকুড়া-২ ব্লক বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। সেখানেই বিরোধীদের লড়াইয়ের সুযোগ না পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভকে, অনেকেই তৃণমূলের বড় সাফল্য বলে মনে করছেন। এমনকি দলের অন্দরে মনে করা হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসক শিবিরকে নতুন অক্সিজেন জোগাবে।
ফল ঘোষণার পরই আনন্দোৎসবে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। সমবায়ের নমনি যুক্ত সেক্রেটারি সমীপ্ত কুমার নন্দী বলেন, “গ্রামের মানুষ উন্নয়নের পক্ষে আস্থা রেখেছেন তৃণমূলের ওপরেই। তাই অন্য কেউ মনোনয়ন দিতে সাহস পায়নি। এই জয় আসলে মানুষের আশীর্বাদ।"

অন্যদিকে, বাঁকুড়া ২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, লোকসভা ভোটে তুলনামূলকভাবে এই এলাকায় আমাদের ভোট কমেছিল। কিন্তু কর্মীরা ঘুরে দাঁড়িয়েছেন। এখন সকলে প্রতিজ্ঞা করেছে, বাংলা বিরোধী বিজেপিকে উচিৎ শিক্ষা দেবে।"

অবশ্য এই জয়ের কৃতিত্ব একেবারেই মানতে নারাজ বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব সভাপতি কল্যান চ্যাটার্জীর দাবি, "বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া মানেই গণতন্ত্রকে লুট করা। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। তৃণমূল জোর করে এই জয় ছিনিয়ে নিয়েছে। আসল ছবি ভোট সঠিক ভাবে হলে বোঝা যেত।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের