নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া।বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে চাপা আতঙ্ক ও বিভ্রান্তির ছাপ।এরমধ্যেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে কংগ্রেস সভাপতি মেহবুব আলম বিনামুল্যে তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে দিচ্ছেন।তাতে স্বস্তি পাচ্ছে সেই এলাকার বহু সাধারণ মানুষ।তৈরী হয়েছে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
স্থানীয় সূত্রের খবর , উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লালবাজার এলাকায় গরিব ও মধ্যবিত্ত মানুষদের সেখানকার যুব কংগ্রেস সভাপতি মেহবুব আলম বিনামূল্যে তাদের SIR ফর্ম পূরণে সাহায্য করছে।বিনামূল্যে এই পরিষেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফর্মের পদ্ধতি পুরোপুরি ভাবে না বোঝায় বহু অক্ষর-জ্ঞানহীন মানুষরা সুবিধা পাচ্ছে।
যুব কংগ্রেস সভাপতি মেহবুব আলম জানিয়েছেন,"আমরা শুধু তৃণমূলের মতো কথা বলি না ,মানুষের সহযোগিতার জন্যও আমরা এগিয়ে এসেছি। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এই কর্মসূচির মূল উদ্দেশ্য।সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবা পেয়ে খুশি,আর তাঁদের সাহায্য করতে পেরে আমরাও খুশি।যারা এখনও পর্যন্ত নিজেদের ফর্ম পূরণ করে জমা দেননি,তারা যেন সময় নষ্ট না করে অতি দ্রুত নিজ নিজ ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বুথের BLO-এর কাছে জমা দেন।"
সমাজসেবী আনসার আলী জানিয়েছেন ,"সকাল ৭ টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে গেছি,এই দায়িত্ব আমি নির্ভীক ভাবেই পালন করছি।তৃণমূলের লোকেরা গ্রামে গ্রামে ক্যাম্প খুলে সাধারণ মানুষদের থেকে টাকা নিচ্ছে,কিন্তু আমরা বিনামূল্যেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছি।"
এছাড়াও মেছাপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম জানিয়েছেন "আমরা ফর্ম গুলো লিখতে পারি না তাই এই এলাকার যুব সভাপতি মেহবুব আলম আমাদের ফর্ম ফিল - আপ করছে কোনো রকমের কোনো টাকা -পয়সা না নিয়েই। তাই আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হয়েছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের