নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সারা দেশজুড়ে পালিত হচ্ছে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে নদীয়ার শান্তিপুরে আদিবাসী জনকল্যাণ সমিতির দ্বারা আয়োজিত হল রাজ্য সম্মেলন। শান্তিপুর লাইব্রেরি হলে এই বিশেষ রাজ্য সম্মেলনের ব্যবস্থা করা হয়। যেখানে আদিবাসী সম্প্রদায়ের তরফে উঠে আসে একাধিক প্রসঙ্গ।
রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার আদিবাসী সম্প্রদায়ের সভাপতিরা। সরকারি পরিষেবামূলক বিষয়ে তাদের দাবি , অনেককিছুই প্রতিশ্রুতি দিয়ে পূরণ করা হয়নি। আবার কিছু কর্মসূচি তারা গ্রহণ করেছেন। নিজেদের শিল্পকলাকে তুলে ধরার দাবিও জানিয়েছেন তারা।
আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতের কাজ , বিভিন্ন লোকশিল্প , কারুশিল্প সহ ঐতিহ্যবাহী কিছু জিনিসকে বিভিন্ন মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হোক বলে দাবি সকলের। বিশ্ব দরবারে আদিবাসী সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করতে চাইছে তারা। এরপর সকলেই বীরসা মুন্ডার বীরত্বের বিষয়ে কথা বলেন। তাকে স্মরণ করেন। তার আদর্শ , সংগ্রামের বিষয়ে স্মৃতিচারণ করেন।
আদিবাসী সম্প্রদায়ের এক সভাপতি জানিয়েছেন , "আমরা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি। আগামী দিনে সেগুলো যেন আমরা পাই। এছাড়াও আদিবাসী সম্প্রদায়কে আরও উন্নত করতে , তাদের প্রতিভা তুলে ধরতে হবে তার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। মূলত সেইসব বিষয় নিয়েই আজ প্রথম রাজ্য সম্মেলনে আলোচনা করা হল। আগামী দিনে আমরা আর কোনকিছু থেকে যেন বঞ্চিত না হই তাই আজ এই রাজ্য সম্মেলন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের