নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিষ্ণুপুরের ঐতিহ্য মানেই বালুচরী ও স্বর্ণচরী - শিল্প, সংস্কৃতি ও সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। তবে সেই তালিকায় যুক্ত হল আরেক গর্বের নাম - আদিবাসীদের ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি। আলো ঝলমলে রেড কার্পেটের ওপর পাঞ্চি শাড়ি গায়ে র্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মন্ডি। সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল বিষ্ণুপুর মেলা।

আদিবাসী সমাজের নারীদের দৈনন্দিন জীবন, উৎসব ও সামাজিক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ পাঞ্চি শাড়ি , যা সুতি বা তসর কাপড়ে তৈরি। পরার বিশেষ কৌশল এই শাড়ির আভিজাত্যকে অন্যদের থেকে আলাদা করে। চলতি বছরে বিষ্ণুপুর মেলার বিশেষ আকর্ষণ হলো পাঞ্চি শাড়ির ফ্যাশন শো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয় আদিবাসী তরুণ তরুণীদের ।নামীদামী মডেলদের সঙ্গে পাঞ্চি শাড়ি পরে র্যাম্প শেয়ার করে আদিবাদী তরুণ তরুণীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আদিবাসী তরুণী মালতী হেমরম জানিয়েছে ," ভীষণ আনন্দিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমাদের মতো সমাজে পিছিয়ে পরা মানুষদের আজ এই সুযোগ করে দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকবো। ভাবতেই পারিনি কোনোদিন এতবড়ো মঞ্চে র্যাম্পে হাঁটতে পারবো ।"

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মন্ডি জানিয়েছেন ," প্রতিবছর এই মেলাটি হয়। রাজনীতির বাইরে আমি একজন সাধারণ মানুষ। আমার কর্তব্য সমাজের পিছিয়ে পরা মানুষদেরও সমান সুযোগ করে দিতে। পাঞ্চি শাড়ির যথেষ্ট সুনাম আছে, সেটা সকল মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন। আদিবাসী তরুণ প্রজন্ম যথেষ্ট উৎসাহ নিয়ে যোগদান করেছে । আশা রাখছি প্রতি বছর মেলাটি সমান ভাবে সাফল্য পাবে ।"
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের