নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - মোদির বাংলা সফরের মাঝে বিজেপিতে বড়সড় ভাঙন। পদ্ম শিবির ছেড়ে এবার ঘাসফুলে যোগদান করলেন পঞ্চায়েতের দুই সদস্য। সোনামুখীর রথতলায় আয়োজিত হয় যোগদান মেলা। সেই মেলায় পঞ্চায়েতের একাধিক বিজেপি সদস্য সরাসরি তৃণমূলে যোগদান করেন।
স্থানীয় সূত্রের খবর , পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩। গতবার পঞ্চায়েত নির্বাচনে ১৬টিতে জয়লাভ করে বিজেপি আর বাকি ৭ টায় জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস। তবে এবার দুজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলে বিজেপি সংখ্যা ১৪ আর তৃণমূল ৯ টাই দাঁড়ায়। এছাড়াও মানিক বাজার গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৯। সেখানেও বিজেপি থেকে ২ জন সদস্য তৃণমূলে যোগদান করাই এখন তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ এবং বিজেপির সংখ্যা কমে দাঁড়াল ৪। জেলা সভাপতির দাবি , আগামী ১০ দিনের মধ্যে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতও দখল নেবে তৃণমূল।

যোগদান মঞ্চ থেকে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, “অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। তারা কেউ নিজের ইচ্ছেতে যায়নি। বিধায়ক সাড়ে চার বছরে এলাকায় কোন কাজ করোনি। এবার ডুগডুগি বাজাবো, বাঁদর নাচ নাচাবো সময়ের অপেক্ষা করো। তৃণমূল কংগ্রেস ডুবন্ত জাহাজ। ভয় দেখিয়ে, প্রশাসনের চাপে এই যোগদান করানো হয়েছে। তৃণমূলের যেমন জাত তেমন বাস।”

পাল্টা কটাক্ষ করে বিজেপি ছেড়ে আসা সদস্যদের দাবি, "এলাকায় উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছি। বিজেপিতে থেকে এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছিল না। অনেক দিন হলো দলে কিন্তু কোনো পরিবর্তনই হয়নি।আমরা দলে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সেটাই হচ্ছে না। চাইলেই কাজ করতে পাচ্ছি না কখনও টাকা নেই কখনও তাই উন্নয়নের কাজের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের