নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুর্গাপুজোর বিসর্জনের আনন্দঘন মুহূর্তে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। প্রতিমা বিসর্জনের সময় মত্ত যুবকদের হাতে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। ঘটনার পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে, খড়দহের রাসখোলা মাঠ এলাকায়। বলরাম হাসপাতালের সামনে থেকে এক সমিতির সদস্যরা প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে যান। অভিযোগ, তাদের মধ্যেই কয়েকজন মদ্যপ অবস্থায় ঘাট এলাকায় দাপাদাপি শুরু করে। তা থামাতে গেলে পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল যুবক পুলিশকর্মীদের ঘুষি, চড় ও কিল মারছে। আক্রান্ত পুলিশদের সহায়তায় ছুটে আসে আগে থেকেই মোতায়েন থাকা র্যাফ বাহিনী। কিন্তু হামলাকারীরা তাঁদের উপরও চড়াও হয় বলে অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে টিটাগড় থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের